World Occupational Therapy Day 2026
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উদ্যাপিত
ময়মনসিংহ, ২৭ অক্টোবর ২০২৬: ময়মনসিংহের ঐতিহ্যবাহী চিকিৎসাসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (MCPHS) এবং বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬’ উদ্যাপিত হয়েছে। এ বছরের দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “Participation Matters” (অংশগ্রহণই মূল কথা/অংশগ্রহণ গুরুত্বপূর্ণ)। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিপিএইচএস (MCPHS)-এর সম্মানিত অ্যাডভাইজার অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করাই অকুপেশনাল থেরাপির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য ‘Participation Matters’ আমাদের মনে করিয়ে দেয় যে, শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিটি মানুষের সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার। তিনি চিকিৎসা বিজ্ঞানে অকুপেশনাল থেরাপির অনস্বীকার্য ভূমিকা তুলে ধরে বলেন, “রোগীদের কেবল সুস্থ করাই আমাদের উদ্দেশ্য নয়, বরং তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে জীবনের মূলধারায় অংশ নেওয়ার উপযোগী করে তোলাই অকুপেশনাল থেরাপির মূল স্বার্থকতা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমসিপিএইচএস-এর কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস (জাহিদ)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন, ডা. সাদিয়া তাসনিম দিয়া, লেকচারার ও ইনচার্জ, অকুপেশনাল থেরাপি বিভাগ, ডা. সুজন আহমেদ, সিনিয়র লেকচারার।
এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি ক্যাম্পাস ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠান সূচি:
৮:০০ ঘটিকায়-স্বাগতম ও ব্যাচ পরিধান।
৮:১০ ঘটিকায়টি-শার্ট বিতরণ।
৮:৩০ ঘটিকায়র্যালি।
৯:৫০ ঘটিকায়আলোচনা সভা ও কেক কাটা।
৬:০০ ঘটিকায়সাংস্কৃতিক অনুষ্ঠান।
https://mcphs.edu.bd/wp-content/uploads/2026/10/WhatsApp-Video-2026-10-28-at-12.51.52-PM.mp4https://mcphs.edu.bd/wp-content/uploads/2026/10/08-1.mp4


















